বিজ্ঞাপন

হিফজ বোর্ডের পরীক্ষায় দুর্গাপুর কাচারী মাদ্রাসার দেশসেরা সাফল্য

বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ও হিফজ শিক্ষা বোর্ডের ১৬তম জাতীয় বার্ষিক পরীক্ষা ২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া মাদানিয়া জামিউল উলুম কাচারী মাদ্রাসা’।

বিজ্ঞাপন

দেশব্যাপী অনুষ্ঠিত এই পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার পাশাপাশি প্রতিষ্ঠানটির ২৭ জন শিক্ষার্থী ‘মুমতাজ’ (স্টারমার্ক) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

হিফজ শিক্ষা বোর্ডের এমন মর্যাদাপূর্ণ পরীক্ষায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন। অন্যদিকে তৃতীয় স্থান অধিকার করে মেধার অসামান্য স্বাক্ষর রেখেছে আরেক শিক্ষার্থী মো. ইশতিয়াক নাবিল। তাদের অনন্য জোড়া সাফল্য এবং ২৭ জন শিক্ষার্থীর স্টারমার্ক অর্জনে মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো দুর্গাপুর উপজেলায় বইছে আনন্দের বন্যা।

শিক্ষার্থীদের এমন অভাবনীয় ফলাফলে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন কাচারী মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা অলিউল্লাহ বিন আবু তাহের। এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, “শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্যে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। আমাদের ওস্তাদদের (শিক্ষক) নিরলস পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং ছাত্রদের একাগ্রতার ফলেই এমন চমৎকার ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমি জামিয়ার সকল ছাত্র এবং ওস্তাদদের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটিকে দিন দিন আরও উন্নতি দান করেন, আমিন।”

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া জামিউল উলুম কাচারী মাদ্রাসাটি চার দশকেরও বেশি সময় ধরে দ্বীনি ও নৈতিক শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে এটি দুর্গাপুর উপজেলার অন্যতম সেরা ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সর্বজনস্বীকৃত। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শুধুমাত্র এবারই নয়, বরং অতীত থেকেই জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা এবং পরীক্ষায় নিয়মিতভাবে ঈর্ষণীয় সাফল্য বয়ে আনছে।

এবারের জাতীয় সাফল্য প্রতিষ্ঠানটির মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করল বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা।

পড়ুন- ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র, ভূপাতিত ১১টি অত্যাধুনিক ড্রোন

দেখুন- দেশ ছাড়িয়ে বিদেশেও সমাদৃত কুমিল্লার সেমাই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন