কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের কোনো সন্ধান মিলেনি চারদিনেও। পরিবারের অপেক্ষা আর সহপাঠীদের প্রহর শেষ হচ্ছে না।
গত মঙ্গলবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে হিমছড়ি সৈকতে গোসল করতে নামেন। প্রবল ঢেউয়ের তোড়ে তারা তলিয়ে গেলে সেখান থেকে কে এম সাদমান রহমান সাবাব ও পরদিন আসিফ আহমেদের মরদেহ উদ্ধার হয়।
তবে এখনো নিখোঁজ বগুড়ার দক্ষিণ সনসনিয়ার আমিনুল ইসলামের ছেলে, ২২ বছর বয়সী অরিত্র হাসান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, সহপাঠী ও স্বজনেরা শোকাচ্ছন্ন হয়ে আছেন এই ঘটনায়।
কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী মাহবুবুর রহমান জানান, শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে মহেশখালী চ্যানেল, সোনাদিয়া ও আশপাশের এলাকায় স্পিডবোট নিয়ে তল্লাশি চলছে। উদ্ধার কাজে জেলা প্রশাসনের বীচ কর্মী, লাইফগার্ড ও স্বেচ্ছাসেবক দল অংশ নিয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

