হিলিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগ পলাতক আসামী কে রবিবার (২২ মার্চ) আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
দিনাজপুরের হাকিমপুরে নাগরিক টিভির সাংবাদিক মো. তাহকিক হাসান (৩৪) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। গত ০৮/০৩/২০২৬ তারিখ রাতে হাকিমপুর ডিগ্রি কলেজ গেটে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তার মা মোছা. মমতাজ বেগম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তাহকিক হাসান নাগরিক টিভি ও দৈনিক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত। পেশাগত কারণে এবং পূর্ব শত্রুতার জেরে ১নং আসামি রিপন আহম্মেদ (৩০) দীর্ঘদিন ধরে তার ওপর ক্ষিপ্ত ছিলেন। সম্প্রতি রিপন আহম্মেদ একটি মামলার জামিন গ্রহণের খরচ বাবদ সাংবাদিক তাহকিকের কাছে ৩০,০০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রিপন ও তার সহযোগীরা হামলার পরিকল্পনা করে।
গত ৮ মার্চ ইফতারের পর আনুমানিক রাত ০৮:০০ থেকে বারবার রিপন আহম্মেদ ফোনে সাংবাদিক তাহকিককে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে ডেকে নেন। রাত ০৯:১০ মিনিটের দিকে তাহকিক মোটরসাইকেল যোগে সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা রিপন, আসাদ (৩২), পল্লব হোসেন (২৭), তৌফিক (২৩) ও ফাহিম হোসেন (২৬) সহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
এল
আসামি রিপন আহম্মেদ পিস্তলের বাট দিয়ে তাহকিকের চোখে আঘাতের চেষ্টা করেন, যা তার ডান চোখের ভ্রুর নিচে লেগে মারাত্মক জখম হয়।
আসামি মো. আসাদ হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে সজোরে আঘাত করে তাহকিকের বাম হাত ফুলে ওঠে।অন্যান্য আসামিরা তাকে কিলঘুষি মারে, শ্বাসরোধ করার চেষ্টা করে এবং বুট জুতো দিয়ে বুকের পাঁজরে লাথি মেরে গুরুতর আহত করে।
হামলার সময় আসামিরা তাহকিকের পকেট থেকে ব্যবসার গচ্ছিত ২,০০০ টাকা বের করে নেয়।
আসামি আসাদ যখন হত্যার উদ্দেশ্য চাকু বের কর তখন প্রাণ বাঁচানোর তাগদে সে সবাই কে ফেলে দৌড়ে চারমাথায় চিৎকার করতে করতে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত তাহকিককে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এজাহারে প্রধান অভিযুক্ত রিপন আহম্মেদ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে আগে থেকেই যুবদল থেকে বহিষ্কার হওয়া এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
পড়ুন- সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, ঝরে গেল ৬৪ প্রাণ
দেখুন- সাতক্ষীরায় ভয়াবহ নদী ভাঙ্গন, ঈদের নামাজ পড়তে পারেনি ২০ পরিবার


