১১/০২/২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হিলিতে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুরের হিলিতে হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি শাহিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক সভাপতি ডা, আলতাফ হোসেন সহ হাকিমপুর প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকবৃন্দ।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যম হবে স্বাধীন, সাহসী ও দায়িত্বশীল। কোনো সাংবাদিককে সত্য প্রকাশের কারণে হয়রানি করা হবে না।

ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুর-৬ আসনের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমি আপনাদের সহযোগিতা চাই। হাকিমপুরসহ এই অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায্য অধিকার আদায়ে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রয়োজন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর তুলে ধরবেন। জনগণের পাশে থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার অবশ্যম্ভাবী হবে।

এসভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার নানা সমস্যা, গণমাধ্যমের চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

পড়ুন : নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন