০৯/০২/২০২৬, ১৯:৫৯ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৯:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হিলিতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) সীমান্তে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। আজ রবিবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। হাড়কাঁপানো শীতে উষ্ণতার ছোঁয়া পেয়ে খুশি এলাকার নিম্নআয়ের মানুষ।

বিজ্ঞাপন

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী পরিচালক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।
আরও উপস্থিত ছিলেন আদনান জাকারিয়া, ম্যানেজার, সীমান্ত ব্যাংক হিলি শাখা ব্যাংকের স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

জনসাধারণের প্রতিক্রিয়া ও প্রধান অতিথির বক্তব্য
শীতবস্ত্র হিসেবে কম্বল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সুবিধাভোগীরা। সাইমা বেগম নামের এক নারী বলেন, “আমাদের এলাকায় শীতের তীব্রতা খুব বেশি। খবর পেয়ে আজ এখানে কম্বল নিতে এসেছি। কম্বল পেয়ে আমি খুবই খুশি। বিজিবির জন্য মন থেকে দোয়া রইল।”

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন বলেন, “হিলি একটি সীমান্তবর্তী এলাকা এবং এখানে আপনাদের সেবায় ‘সীমান্ত ব্যাংক’ কাজ করে যাচ্ছে। যেহেতু এই ব্যাংকটি বিজিবি দ্বারা পরিচালিত, তাই আপনারা নিশ্চিন্তে এখানে ডিপিএসসহ যাবতীয় লেনদেন করতে পারেন। এই ব্যাংকের ওপর আপনারা পূর্ণ আস্থা রাখতে পারেন।”

এদিন হিলি এলাকার প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। সীমান্ত ব্যাংক ও বিজিবির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

পড়ুন- ভ্রাম্যমান আদালতকে বাধা ও অবমাননা: নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন