24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হুমায়ূন আহমেদ–এর গল্প অবলম্বনে নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’

পুরো অডিটরিয়াম অন্ধকার। মঞ্চ ঢাকা লাল কাপড়ে। হালকা আলোয় ভেসে আসে ট্রেন চলার শব্দ। সাউন্ডবক্সে বেজে ওঠা কথার সঙ্গে ধীরে ধীরে সরে যায় লাল পর্দা—মঞ্চে প্রকাশ পায় ট্রেনের আদলে তৈরি এক বিশেষ সেট।

বিজ্ঞাপন

আর ঠিক সেখান থেকেই একে একে নামতে থাকেন পরিচিত সব মুখ।

এভাবেই ব্যতিক্রমী আয়োজনে উন্মোচন করা হলো তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর অভিনয়শিল্পীদের নাম। যেন গল্পের দেশেই শুরু হয়ে গেল এক নতুন যাত্রা।

এই ভ্রমণের সহযাত্রী হিসেবে থাকছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ আরও একঝাঁক জনপ্রিয় তারকা ও নতুন মুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ–এর গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্প, আবেগ ও মানবিক সম্পর্কের মেলবন্ধনে তৈরি এই চলচ্চিত্র নিয়ে আশাবাদী নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, “হুমায়ূন আহমেদের গল্প মানেই মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা আর গভীর মানবিকতা। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা।

দর্শক গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।”

শনিবার সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কাস্ট রিভিল করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, সিনেমাটির শিল্পী-কলাকুশলী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা। কাস্ট পরিচয়ের পাশাপাশি সিনেমার ভাবনা ও নির্মাণপ্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে।

পড়ুন- রূপগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন

দেখুন- শেরপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন