১৪/০২/২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমিরাত প্রবাসীর মৃত্যু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে মারা গেছেন মো. লেয়াকত (৫৫) নামে প্রবাসী।সে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ফতে আলী মুন্সি বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কক্ষে প্রবেশের পর হঠাৎ অসুস্থ হয়ে মো. লেয়াকত (৫৫) মৃত্যুবরণ করেন। তিনি আবুধাবির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন।

জানা গেছে, দুই ছেলে ও দুই মেয়ের জনক লেয়াকত ৩০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করতেন।ছয় মাস আগে তিনি দেশে এসে পরিবার পরিজনদের সাথে সময় কাটান। 

লেয়াকতের আত্মীয় গোলাম মোস্তফা জানান, দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিমান বন্দরে যান লেয়াকত। ফ্লাইটে উঠার কিছুক্ষণ আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হলেও তিনি আর বেঁচে ছিলেন না।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন