24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘হেক্সাগার্ড রোভার’ রোবটের উদ্ভাবক তরুণ জিহাদের পাশে তারেক রহমান

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান মেধাবী জাহিদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা থানার পরানপুরে জাহিদের গ্রামের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবকের হাতে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

গত কয়েক দিন আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE)–২০২৫-এ বিশ্বের দুই শতাধিক প্রতিযোগীর মধ্যে থেকে জাহিদের তৈরি ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র উপকোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, এবং সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।

এসময় জিহাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা মোছা. নাসিমা খাতুন, বোন সুমাইয়া তাসমিন ঈশিতা, এবং গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মো. স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মো. মজিতুল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা। ছেলেবেলা থেকেই উদ্ভাবনের নেশায় মত্ত এই তরুণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন