মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আওতাধীন গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প আজ বিকালে উদ্ভোদন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তবে এই পুলিশ ক্যাম্প নিয়ে সৃষ্টি হয়েছে নানা তর্ক বিতর্ক। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতার কার সাজিতে স্থাপন করা হয়েছে ফাঁড়িটি।
সরকারি জায়গায় পুলিশ ফাড়ি স্থাপন না করে সাবেক আওয়ামী লীগ নেতা কাইয়ুম দেওয়ান নামের এক ব্যক্তির বাড়িতে স্থাপন করা হয়েছে।
গ্রামবাসির অভিযোগ, নিজ বাড়িতে পুলিশ ফাঁড়ি স্থাপন ও গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদের ক্ষমতার প্রভাব দেখিয়ে হামলা এবং মামলা দিয়ে গুয়াগাছিয়া গ্রামের মানুষের জীবন অতিষ্ট করে তুলেছেন কাইয়ুম দেওয়ান বাহিনী।
গ্রামে কাইয়ুক গ্যাংয়ের আধিপত্য বিস্তার করার জন্য সন্ত্রাসী ভাড়া করে পুরো গ্রাম হামলা ও লুটপাট রাজ্য তৈরি করেছেন। কেউ মুখ খুললে দেওয়া হয় হত্যার হুমকি।
এই গ্যাংয়ের অত্যাচারে পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। এ বিষয়ে থানায় একাধিকবার অভিযোগ ও মামলা করেও কোনো সুরাহা পাননি তারা।
অভিযোগ রয়েছে, গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদের সদ্যতলে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছেন কাইয়ুম ও রাসেল দেওয়ান। গ্যাং।
কাইয়ুম গ্যাং ও গজারিয়া থানার ওসি আনোয়ার আলমের বিরুদ্ধে এর আগে জাতীয় দৈনিক ইত্তেফাক, যুগান্তর, আর টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে গজারিয়া থানার ওসির আনোয়ার আলম আজাদের সঙ্গে কথা বলতে গেলে তিনি অফিসে থেকেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ ভিত্তিহীন।
এক সময় স্বৈরাচার আওয়ামী লীগের দাপট দেখিয়ে পান্ডব চালিয়েছেন কাইয়ুম ও রাসেন গাং। এখন গজারিয়া থানার ওসির প্রভাব খাটিয়ে এলাকায় দুর্নীতির আখড়া গড়ে তুলেছেন। এলাকাবাসীর দাবি গজারিয়া থানার ওসির অপসারণ ও পুলিশ ফাঁড়ি সরকারি জায়গায় স্থানান্তর করার।
পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ হচ্ছে
দেখুন:ফিলিস্তিন ইস্যুতে বি/ক্ষো/ভ মাইক্রোসফট কর্মীদের
ইম/


