২৭/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হেলমেট বাহিনীর মতো আচরণ করছে একটি দল-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় তিনি ইঙ্গিতপূর্ণভাবে একটি ইসলামী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করে তারা বোঝাতে চায়, তাদের দলে হাজার হাজার কর্মী আছে। কিন্তু সত্যি হলো, এটা হচ্ছে হেলমেট বাহিনীর মতো আচরণ। বিএনপিতে এমন গুন্ডা রাজনীতি নেই।
তিনি আরও বলেন, বিএনপি হলো জনতার দল। শহীদ জিয়াউর রহমান এ দল এমনভাবে গড়ে তুলেছেন যে, এখন ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান। বিএনপি সংঘবদ্ধ দল। বিএনপি রাস্তায় নামলে জায়গা থাকবে না, এই হেলমেটের আওয়াজে আমাদের মাথানত হবে না।
উঠান বৈঠকে এ সময় মহিলা দলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন- অশ্লীল ভিডিও ছড়িয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

দেখুন- বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন ৩০ জন, কারা তারা? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন