২৩/০২/২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৩/০২/২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হোমিও হলের আড়ালে স্পিরিট বিক্রি, নেত্রকোনায় গ্রেফতার ১

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানের (ফার্মেসি) আড়ালে অবৈধ মাদকের কারবার চালানোর অভিযোগে বকুল চন্দ্র সরকার (৪৫) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই দোকান থেকে ১২৮ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত- বকুল চন্দ্র সরকার মোহনগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দেওথান এলাকার মুকুল চন্দ্র সরকারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত মোহনগঞ্জ পৌরসভার বাজারস্থ তুলাপট্টিতে অবস্থিত ‘রিপন হোমিও হল’ নামক একটি টিনশেড দোকানে অভিযান চালানো হয়। মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. কাদেরের নেতৃত্বে একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দোকানের ভেতর খাকি রঙের কাগজের কার্টুনে লুকানো অবস্থায় ইনট্যাক্ট কাঁচের বোতল থেকে মোট ১২৮ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। প্রতি বোতলে ১০০ মিলি হিসেবে মোট ১২.৮ লিটার (১২ লিটার ৮০০ মিলি) স্পিরিট জব্দ করা হয়, যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ১৯ হাজার ২০০ টাকা।

এছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন (একটি ভিভো অ্যান্ড্রয়েড এবং দুটি বাটন ফোন) জব্দ করা হয়। স্পিরিটসহ জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৬ হাজার ৭০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

পড়ুন- টর্চলাইট জ্বালিয়ে ফের সংঘর্ষ: শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

দেখুন- ইরানে মার্কিন হা.ম.লা.য় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন: রয়টার্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন