হোসেনপুর উপজেলা প্রশাসনের এক বিশেষ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার ৪ এপ্রিল বিকালে হোসেনপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১)। তার উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজাহারুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেলার সরঞ্জাম ফুটবল ও অন্যান্য ক্রীড়া সামগ্রী।
স্কুল ব্যাগ ও টিফিন বক্স: যা শিক্ষার্থীদের স্কুলে যেতে উৎসাহিত করবে।শিক্ষা সহায়ক উপকরণ,খাতা, কলমসহ প্রয়োজনীয় সামগ্রী।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী: শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের সহায়তা প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
পড়ুন:আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি
দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি?
ইমি/


