33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হোসেনপুর উপজেলা পুমদীই ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ২৮ জানুয়ারি সাকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারী সিনিয়র শিক্ষক আমিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ উজ্জ্বল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, এসময় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন, প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পুমদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হাসান,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুমদীই ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাজী উদ্দিন( কাজল), মোঃ সৌকত মিয়া, মোঃ আবল মিয়া,

আরো উপস্থিত ছিলেন পুমদী ইসলামিয়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মুনজুর আহমেদ, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা সাংবাদিক,অভিভাবকগন সহ বিদ্যালয়ের অফিস স্টাফগণ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। পুমদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন, অতিথি দের নিয়ে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করেন।

এরপর অতিথির কাছ থেকে অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে বিদ্যালয়ের ষষ্ঠম শ্রেণির ছাত্র রাহাদ মিয়া।

মার্চ পাস্ট শেষে দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্কুলের সম্মিলিত দল। এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একে একে দৌড়,জোড় পায়ে দৌড়,উচু লাফ,লম্বা লাফ,দড়ি লাফ,গোলক নিক্ষেপ,ব্যাঙ লাফ,মোরগের লড়াই,গুপ্তধন উদ্ধার,চেয়ার দখল,সুইয়ে সূতা পড়ানো,দ্রুত পোষাক পরিধান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি এ সকল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন।

পড়ুন- কুষ্টিয়ায় প্রশাসনের বাধায় ভেস্তে গেল বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

দেখুন- একী দেখালো ওস্তাদ ইরান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন