বিজ্ঞাপন

হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন লোপেজ, চোটজর্জর বার্সার ৬ গোলের উৎসব


চোটে জর্জরিত স্কোয়াড। একাধিক তারকার অনুপস্থিতি। সবকিছুর মাঝেও অলিম্পিয়াকোসকে ৬–১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা।

রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, দানি ওলমো, গাভি চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না কেউই। কিন্তু চোট কাটিয়ে ফেরা ফেরমিন লোপেজ যেন নিজেই হয়ে উঠলেন পুরো বার্সেলোনা। মাত্র ২২ বছর বয়সেই হ্যাটট্রিক করে গড়লেন এক অনন্য রেকর্ড। বার্সার ইতিহাসে প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকের কৃতিত্ব এখন তার।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে ছন্দ আনেন লোপেজ। এরপর দ্বিতীয়ার্ধে নিজের তৃতীয় গোলটি করে বার্সার ইতিহাসে নাম লেখান। ক্লাবটির হয়ে এত শতাধিক স্প্যানিশ খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগে খেললেও লোপেজের আগে কারো হ্যাটট্রিক ছিল না।

প্রথমার্ধের ২–০ গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে এক গোল শোধ করেন অলিম্পিয়াকোসের আইয়ুব এল কাবি। তবে ৫৭ মিনিটে সান্তিয়াগো হেজ্জে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপ আরও বেড়ে যায় গ্রিক ক্লাবটির ওপর।

সেই সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে ইয়ামাল একটি, এবং পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করেন ধারে বার্সায় আসা মার্কাস রাশফোর্ড। রাশফোর্ডের দুই গোলের মাঝে ছিল লোপেজের হ্যাটট্রিক সম্পন্ন করা গোলটি।

এই জয়ের মাধ্যমে আগের ম্যাচে পিএসজির কাছে হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ালো বার্সা। একইসঙ্গে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকে কড়া বার্তাও দিয়ে রাখল ফ্লিকের শিষ্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : সুপার ওভারে হারলো বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন