২১/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২১/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ রবিবার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি করে।

এ সময় বক্তারা বলেন,স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স,কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত।

তারা বলেন, আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবী না মানে তাহলে ৩ ডিসেম্বর সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতী এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালন করা হবে।

এসময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর চৌধুরী,মোস্তফা হাবিব,আতিকুর রহমান, ইউনুছ আলী,ফার্মাসিস্ট আলমগীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) জাহিদুল ইসলাম,শাহীন সাদিকুল ফরহাদ সহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।

পড়ুন- ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

দেখুন- খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে বিভিন্ন দলের নেতারা, চাইলেন দোয়া |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন