মুন্সীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বিজ্ঞাপন
রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে তাদের এ কর্মবিরতি। কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা শত শত রোগী ভোগান্তিতে পড়েন। বিশেষ করে রেডিওলজি, প্যাথলজিসহ বিভিন্ন বিভাগে রোগীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি করে আসছেন। কিন্তু এখনো কোনো সরকারই তাদের দাবি পূরণ করেনি। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গেছেন।
তারা আরও জানান, দাবি পূরণ না হলেল্ল ২ ঘণ্টার কর্মবিরতির পর ৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউন শুরু হবে।
পড়ুন : মুন্সীগঞ্জে মসজিদে বিএনপির এক গ্রুপের ওপর অন্য গ্রুপের হামলা


