বিজ্ঞাপন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি স্বাস্থ্যসেবায় কর্মরত পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।

বিজ্ঞাপন

একইভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব-সেন্টারের ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা বুধবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও নারায়ণগঞ্জ জেলা বিএমটিএর সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মোল্লা, ফার্মাসিস্ট মো. বাদল মিয়া, ফার্মাসিস্ট শাহজাদি হারুন, ফার্মাসিস্ট চন্দনা বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) সেলিনা সুলতানা, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) গোলাম মোস্তফা, স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, ইপিআই-এর আওলাদ হোসেনসহ আরও সদস্যরা।

বক্তারা বলেন, আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ৩১ বছর ধরে ১১তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত। ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি।

বৈষম্য দূর করতে আসা সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে অবহেলার শিকার হবো আমরা। দুঃখজনক যে, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ এ বিভাগে অবহেলিত পেশাজীবিদের জীবনমানে পিছিয়ে রাখা হয়েছে। তাই আমরা অবিলম্বে ১০ গ্রেড বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

এদিকে, কয়েক দিনের ধারাবাহিক এই কর্মসূচির কারণে রূপগঞ্জ উপজেলায় চিকিৎসা নিতে আসা রোগীরা পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কর্মবিরতি চলায় রোগীদের প্রয়োজনীয় সেবা বাধাগ্রস্ত হচ্ছে।

পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন