০১/০৩/২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা সৃষ্টি হওয়ার কারণে আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সূচি না হওয়ার আগ পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট হওয়া উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পর্যন্ত তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। প্রথমে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত বিজ্ঞপ্তিতে ২৮ জুলাই থেকে ১ আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এবং আগামী রবিবারের (৪ আগস্ট) পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন