বিজ্ঞাপন

১১ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে। তারা যৌথভাবে লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিট সংরক্ষণ করে ভাড়া ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

পড়ুন: ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন : জ্বালানি শেষ হয়ে যাওয়া প্রথম দেশ হতে পারে বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন