বিজ্ঞাপন

১১ নভেম্বর জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ

পূর্বঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, সেখানে হঠাৎ একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করি, তারা শিগগিরই তাদের অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে করার কোনো মানে নেই। বরং গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

মামুনুল হক বলেন, “বাংলাদেশ এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। কিন্তু জুলাই সনদ নিয়ে জনগণের যে আশা, তা এখনো পূরণ হয়নি। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “আশা করি আলোচনার ভিত্তিতে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাবে এবং জুলাই সনদের আইনি ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

ঘোষিত নতুন কর্মসূচির মধ্যে রয়েছে—

  • ৬ নভেম্বর: প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল।
  • ১১ নভেম্বর: বিক্ষোভ সমাবেশ।

সরকার যে সাত দিনের সময় দিয়েছে, সে বিষয়ে মামুনুল হক বলেন, “আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো বসে একমত হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।

পড়ুন: বিএনপির সমালোচনা করলেও আলোচনা চায় জামায়াত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন