১০/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১১ বছরের নাতি চালাচ্ছিল ভ্যান, উল্টে প্রাণ গেল দাদা-নাতির

শেরপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন মিস্ত্রি (৬২) ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা ইউপি চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল। এঘটনার একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয়রা জানায়, কাঠ চিড়াই করার জন্য দুপুরে ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে কাঠ বোঝাই করে বাড়ি থেকে হালগড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন দাদা-নাতী। সময় ভ্যান চালাচ্ছিল তাঁর নাতি হোসাইন এবং গাড়িতে বসে ছিলেন তার দাদা মোফাজ্জল হোসেন মিস্ত্রি। যাবার পথে হঠাৎ করে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি উল্টে গেলে গাছের চাপা খায় দুইজন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় নাতি হোসাইন। পরে গুরুতর আহত অবস্থায় দাদা মোফাজ্জল মিস্ত্রিকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল বলেন, মোফাজ্জল মিস্ত্রির বাড়ি হালগড়া এলাকায়। আজ দুপুরে সে তাঁর ভ্যানগাড়িতে কাঠ নিয়ে বাড়ি যাওয়ার পথে বেলতলী এলাকায় উল্টে যায়। ওই সময় দাদা মোফাজ্জল আর নাতি হোসাইন মারা যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের কমিটি গঠন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন