বিজ্ঞাপন

১২৫ যুদ্ধবিমান দিয়ে ভারতে হামলা চালায় পাকিস্তান

ভারত কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য জায়গায় মঙ্গলবার ( ৬ মে) মধ্যরাতে হামলা চালানোর পর পাকিস্তানের বিমানবাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান।

বিজ্ঞাপন

বুধবার ( ৭ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘণ্টা ডগ ফাইট (সম্মুখ লড়াই) হয়। যেটিকে তিনি আধুনিক সময়ের সবচেয়ে ‘বড় এবং দীর্ঘ ডগ ফাইট’ হিসেবে অভিহিত করেন।

তিনি জানান, এই পাল্টা হামলায় পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান অংশ নেয়। তবে  কোনো বিমানই একে অপরের রাষ্ট্রীয় সীমানায় প্রবেশ করেনি। তিনি বলেন, পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার মতো বিরল ঘটনা ঘটেছে।

১২৫ যুদ্ধবিমান দিয়ে ভারতে হামলা চালায় পাকিস্তান

সর্বশেষ ২০১৯ সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ডগফাইট হয়। সেবার একটি ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। সেসময় অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়। 

তবে এবার একটু ভিন্ন পথে হেঁটেছে দেশ । দুই দেশের কেউই এবার  তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি।

একই দিন পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজার্ভারকে দেয়া সাক্ষাৎকারে এই কর্মকর্তা জানান, পাকিস্তানে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এ সময় সম্ভাব্য হামলাস্থল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয় পাক সেনাবাহিনী। একারণেই তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছেন।

দেখুন: কে জিতবে? ভারত নাকি পাকিস্তান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন