বিজ্ঞাপন

১৭ বছরের ট্রেন্ড নয়, তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনীতি আসবে: এ্যানি

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টে যে পালিয়ে গেছে, তাকে নিয়ে আর কিছু বলার নেই। তবে তার ফ্যাসিস্ট শাসনের স্মৃতি চিরকাল মনে রাখতে হবে। তিনি বলেন, তারেক রহমান শহীদ জিয়ার স্বপ্নকে লালন করেন এবং বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির ধারায় দেশ পরিচালনার স্বপ্ন দেখেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, পুরনো রাজনীতির ট্রেন্ড চলবে না। মানুষ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনীতি, নতুন সমাজব্যবস্থা উপহার দিতে হবে। সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি। ফেনীতে বক্তব্য দিয়েছি, হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, তারপর জেল খেটেছি। দেশ গড়ার এই লড়াইয়ে পিছপা হবো না।

বিজ্ঞাপন

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনা যেদিন বিদায় নিয়েছে, তার আগ পর্যন্ত জেলে ছিলাম। ফেনীতে বক্তব্য দিয়েছিলাম, হাসিনাকে ছেড়ে কথা বলেনি। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। এটা আমাদের অধিকার, প্রত্যয়।

তিনি আরও বলেন, রাজনীতি করি, নেতৃত্ব দিই, ইনকাম করার জন্য? না এটা চলবে না। রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান, পদ নেবেন পদের পেছনে কি কাজ করতে হবে, কি দায়িত্বগুলো পালন করতে হবে, তা বুঝে নেবেন, বুঝিয়ে দেবেন। এটা তারেক রহমানের কথা। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবো এই ভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা (বিএনপি) দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে।

রামগতি পৌর বিএনপির আহবায়ক সাহেদ আলী পটুত সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি ও রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ।

পড়ুন: লক্ষ্মীপুরে এক দফা দাবিতে স্কুল শিক্ষকদের মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন