২৭/০২/২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১৭ বছর নির্যাতনের জবাব দিতে ভোটের মাঠে ‘স্বপ্নের ছোঁয়া’: ধানের শীষে সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থনে এক ব্যতিক্রমী প্রচারণায় অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জেলার মদন উপজেলায় ‘স্বপ্নের ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা’ নামে হিজড়া সম্প্রদায়ের সংগঠনের ব্যানারে নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়।

এ সংগঠনের সভাপতি মেহেদী হাসান স্বর্ণার নেতৃত্বে উপজেলার বুড়া পীর মাজার এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লুৎফুজ্জামান বাবরের বাসভবনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের কাছে গিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেহেদী হাসান স্বর্ণা বলেন, “লুৎফুজ্জামান বাবর একজন নির্যাতিত নেতা। মানুষের অধিকারের কথা বলতে গিয়ে তিনি (বাবর) দীর্ঘ ১৭ বছর কা রানির্যাতন সহ্য করেছেন। আমরা চাই মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুক, যাতে তিনি এলাকার উন্নয়নে আবারও ভূমিকা রাখতে পারেন।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে বাবর যেন আবারও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, এটাই তাদের সংগঠনের প্রত্যাশা।

প্রচারণায় সময় আরও উপস্থিত ছিলেন, প্রিয়াংকা, সেজ্যাতি তালুকদার সোনালী, মো. শরীফ মিয়া, রাসেল মিয়া, মো. সাখাওয়াত মিনা, তুলসি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পড়ুন- আশুলিয়ার ইউপি বিএনপি’র উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা

দেখুন- বাবারে বাবা!!! ইরানের এ আবার কোন বুদ্ধি???

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন