মাদারীপুরের শিবচর উপজেলায় দীর্ঘ ১৮ মাস পর দলীয় কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার ঝড় ও মিশ্র প্রতিক্রিয়া।
শনিবার (২১ ফেব্রুয়ারী)কাক ডাকা ভোরে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে তালা খুলে প্রবেশ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে অবস্থিত দলীয় কার্যালয়ে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে। দলীয় নেতাকর্মীরা এক হন।পরে রাতে তারা শহীদ মিনারে ফুল দেন।একেবারে ভোরে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে তালা খুলে প্রবেশ করেন।
এদিকে দীর্ঘদিন পর কার্যালয় খোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ এটিকে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।তবে ঘটনাটি নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায়। তারা কিভাবে সামনে এসে কিভাবে তাদের কার্যক্রম চালায়। এটা নিয়ে আইন-শৃঙ্খলার গাফিলতি আছে। আমরা চাই যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তো তাদের আইনের আওতায় আনা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় (বিএনপি) নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “হত্যা মামলার আসামিরা কীভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আমরা চাই, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার করা হোক।”তারা শান্তি দেশকে অস্থিশীলতা তৈরি করার জন্য মনে হয় কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ-এর শিবচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন।
তবে অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সফিকুল ইসলামের মুঠো ফোনে ফোন করো পাওয়া যায়নি।


