বিজ্ঞাপন

১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুর তারাগঞ্জ উপজেলায় চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি রিজুকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বিজ্ঞাপন

আজ (২৪ নভেম্বর) সোমবার বিকেলে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই ২০২৫ তারিখ বিকাল ৫ টায় শিশুটি তার বাড়ির বাইরে খেলাধূলা করছিলো। তখন আসামি শিশুটিকে আসামির বাসার নিজ শয়ন কক্ষের নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির কান্নাকাটির শব্দ শুনে তার মা ও ঘটনাস্থলের আশপাশের লোকজন উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।এ ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে । এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর আভিযানিক দল অদ্য ২৪ নভেম্বর রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ৪ নং বাহাগিলি ইউনিয়ন থেকে মামলার প্রধান আসামি রাব্বি রহমান (২০)ওরফে রিজুকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।

পড়ুন- মব ভাইরাসের তাণ্ডব নিলায় বাংলাদেশ অতিষ্ঠ : সৈয়দপুরে তাহেরী

দেখুন- সংস্কারের দেড় মাসেই বেহাল দশা হাতিয়ার সড়কের | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন