33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৬:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১৯ বছর পর ফিরছে ‘জ্যাব উই মেট’, শহিদ-কারিনা হচ্ছেন শর্ভরী-বেদাং

বলিউডের প্রখ্যাত পরিচালক ইমতিয়াজ আলি ফিরছেন নতুন ম্যাজিক নিয়ে। ২০০৭ সালে তারই নির্মিত জনপ্রিয় ছবি ‘জ্যাব উই মেট’র নতুন যুগের সংস্করণ তৈরি করছেন তিনি। এই নতুন প্রজেক্টের জন্য মূল চরিত্র আদিত্য ও গীতের ভুমিকায় নির্বাচন করেছেন তরুণ তারকা শর্ভরী এবং বেদাং রাইনাকে।

বিজ্ঞাপন

মূল ছবিতে শহিদ কাপুর এবং কারিনা কাপুর অভিনীত চরিত্র আদিত্য কাশ্যপ ও গীৎ ধিল্লন দর্শক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল। ট্রেনে প্রথম দেখা, চমকপ্রদ যাত্রা ও পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে সত্যিকারের প্রেম আবিষ্কারের গল্পটি কোটি দর্শকের মনে অবিস্মরণীয় হয়ে আছে। ছবির গান ও সংলাপ এখনো জনপ্রিয়।

নতুন সংস্করণ নিয়ে ইমতিয়াজ আলি জানান, ‘এই সময়ের প্রেক্ষাপটে গল্পটিতে শর্ভরী ও বেদাং চরিত্রগুলোতে পারফেক্ট। আশা করছি তারা দারুণ অভিনয় করতে পারবেন। কারণ তারা খুব তরুণ এবং তাদের মধ্যে সেই জাদুকরী উপস্থিতি আছে যা চরিত্রগুলোর জন্য প্রয়োজন।’

ছবির প্রযোজনায় আছেন আপ্লজ এন্টারটেইনমেন্ট, উইন্ডো সীট ফিল্মস এবং মোহিত চৌধুরী। ছবিটি ১২ জুন ২০২৬ মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের ধাপে রয়েছে।

পড়ুন- ৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

দেখুন- বাহারি পণ্যের সমাহারে মুগ্ধ সব বয়সীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন