বিজ্ঞাপন

১ ঘন্টায় ৫০ মণ পেঁয়াজ কাটার মেশিন তৈরি করে সাড়া ফেলেছে পাংশার উদোক্তা হোসেন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাজারে অবস্থিত হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ১ ঘন্টায় ৫০ মণ পেঁয়াজ তৈরি করার মেশিন তৈরী করে সাড়া ফেলেছেন পাংশার হোসেন। মেশিনটি এমন প্রযুক্তি দিয়ে তৈরি মেশিনের মধ্যে পেঁয়াজের গাছসহ অ- পরিস্কার পেঁয়াজ ছেড়ে দিলে একদিকে পেঁয়াজের গাছের ময়লা অংশ গুলো পাশ দিয়ে বের হবে, অন্যদিকে পরিস্কার পেঁয়াজগুলো সামনেে দিয়ে বের হয়ে আসবে।কৃষি কর্মকর্তা বলছেন- হোসেনের তৈরি করা পেঁয়াজ কাটার মেশিন তৈরি করে কৃষকরা বেশ উপকার পাচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার সকালে গিয়ে পাংশার হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানে গিয়ে দেখা যায়-হোসেন ইঞ্জিনিযারিং কোম্পানী তার কারখানায় কর্মচারীদের নিয়ে মেশিন তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান- পেশায় তিনি একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। পাংশা উপজেলার মৈশালা বাজার এলাকায় তার হোসেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ নামে একটি দোকান আছে। ওই দোকানেই তিনি মেশিন তৈরীর কাজ করে চলেছেন।তিনি আরো বলেন- মেশিনটি তৈরি করার পর এর জনপ্রিয়তা বিভিন্ন জেলায় দিনদিন মেশিনটির চাহিদা বেড়েই চলেছে। ৩ হর্স দিয়ে এটি তৈরি করা হয়েছে। সুইচের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মেশিনটির মোটর চলে। এটি ১ লক্ষ ৭০ হাজার টাকা বিক্রি করছি।

পাবনা থেকে মেশিন কিনতে আসা পেঁয়াজ চাষী জয়নুল আবেদিন মোবাইলে ভিডিও দেখে পাংশার এসেছি মেশিনটি কেনার আশা নিয়ে। বাড়ির ঘরে পেঁয়াজ অ- পরিস্কার হয়ে থাকলেও এলাকায় টাকা দিয়ে শ্রমিক মিলছেনা।১ ঘন্টায় ৫০ মণ পেঁয়াজ কাটা গেলে আমাদের কাজের জন্য ভাল হবে।

অপরজন কুষ্টিয়ার কৃষক শহীদ মোল্লা বলেন, মেশিনটি চালানের পর মেশিনের ভেতরে পেঁয়াজ দিয়ে মালিক আমাদের দেখালো,দেখলাম বেশ ভালোই।

পাংশার উদোক্তা মেসার্স হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হোসেন বলেন- আমি এই মেশিনটি তৈরি করার আগে পেঁয়াজ সংরক্ষণ রাখার মেশিন তৈরি করে সেগুলো বিক্রি করছি।পরে ঢাকার কৃষি ইনস্টিউটের সবসময় যোগাযোগ রেখে ড: এবাদুল্লাহ স্যারের পরামর্শক্রমে আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে

পেঁয়াজ কাটার মেশিনটি তৈরি করছি।একটি মেশিন বিক্রি করেছি।৫ টি মেশিনের অর্ডার আছে।এবং আরো ২০০ টি মেশিন আগামী বছরের জন্য পেন্ডিং আছে। আমিতো বাংলাদেশি কার্টার মেশিন ব্যবহার করছি। সরকার যদি আমাকে উন্নত কাটার মেশিন,লেজার মেশিন বসিয়ে প্রযুক্তির মাধ্যমে এই মেশিন তৈরি করা যেতো বাজারজাত এটির যেমন চাহিদা বাড়তো,তেমনি বাজারজাত করাও সহজ হতো।

এ বিষয়ে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন নাগরিককে বলেন, রাজবাড়ীর পাংশার কৃষি উদ্দোক্তা হোসেনই একমাত্র এ প্রযুক্তি নির্ভর ব্যতিক্রম মেশিনটি তৈরী করে বেশ সাড়া ফেলে দিয়েছেন।তার এ পেঁয়াজ কাটার মেশিনের কর্মকান্ডকে রিসিভ করে তাকে সার্বিক সহযোগীতা করার চেষ্টা করা হবে।

পড়ুন- ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

দেখুন- ঈদ ঘিরে কর্মচাঞ্চল্য, তবু সংকটে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা কারখানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন