বিজ্ঞাপন

১ জুন থেকে বন্ধ হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ’

গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফের বড় সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ। আগামীকাল অর্থাৎ ১ জুন থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইফোন মডেলে আর কাজ করবে না এই মেসেজিং অ্যাপ। আপনার হ্যান্ডসেটটি এই তালিকায় নেই তো? চলুন দেখে নেওয়া যাক।

প্রথমে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, মে মাস থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। কিন্তু তার দিনক্ষণ বদলে জুন থেকে বন্ধ হতে চলেছে পরিষেবা। মেটা জানিয়েছে, iOS 15 এবং তার আগের ভার্সানের ফোন ও অ্যান্ড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সানের ফোনগুলিতে আর হোয়াটসঅ্য়াপ ব্যবহার করা যাবে না।

কোন কোন মডেলে অকেজো হয়ে পড়বে এই অ্যাপ?

আইফোন ৫এ

আইফোন ৬

আইফোন ৬ প্লাস

আইফোন ৬ এস

আইফোন ৬ এস প্লাস

আইফোন এসই (ফার্স্ট জেন)

স্যামসাং গ্যালাক্সি এস৪

স্যামসাং গ্যালাক্সি নোট ৩

সোনি Zperia Z1

এলজি জি২

হাওয়াই এসেন্ড পি৬

মোটো জি (ফার্স্ট জেন)

মোটোরোলা Razr HD

মোটো ই ২০১৪

তবে এই সব হ্যান্ডসেট বদলে ফেলার সময় অবশ্যই দেখে নিন ফোনটি আপ টু ডেট আছে কি না। যদি দেখেন এখনও সফটওয়্যার আপডেটের অপশন রয়েছে, তাহলে iOS 15.1 ও তার পরবর্তী ভার্সান এবং অ্যান্ড্রয়েড ৫.১ ও তার পরবর্তী ভার্সানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে অনায়াসে।

আসলে সফটওয়্য়ার আপডেটের সঙ্গে আপডেট হয় হোয়াটসঅ্যাপও। যাতে এই অ্যাপে আপনার যাবতীয় তথ্য সুরক্ষিত থাকে। তাই আপডেট বন্ধ হলে বন্ধ হবে পরিষেবাও।

বিজ্ঞাপন

পড়ুন : ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন