বিজ্ঞাপন

১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে চলবে বিমান

আসন্ন হজ কার্যক্রম শেষ হলে আগামী ১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় স্থগিত থাকা রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজ কার্যক্রম শেষ হওয়ার পর থেকে রুটটি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ফ্লাইটের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ হামলা, বাংলাদেশিসহ আহত ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন