২৬/০২/২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২০২৫ সালে ইউক্রেন হারিয়েছে ৫ লাখ সেনা: রাশিয়া

২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেন প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী, এই ক্ষতি নিকট ভবিষ্যতে ইউক্রেনের পক্ষে পূরণ করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

রাশিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসোভ গতকাল এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি) জানায়, বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। সভায় বেলৌসোভ বলেন, “২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। নিকট ভবিষ্যতে এই ক্ষতি কাটিয়ে বাহিনী পুনর্গঠন করা কিয়েভের জন্য কঠিন হবে। ব্যাপক প্রাণহানির ফলে দেশটির বেসামরিক জনগণ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানে আগ্রহ হারাচ্ছে।”

বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, বিপুলসংখ্যক সেনা হারানোর পাশাপাশি চলতি বছর ইউক্রেন এক লাখ তিন হাজারের বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫০০ ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে, যেগুলো পশ্চিমা দেশগুলোর সহায়তা হিসেবে ইউক্রেনকে দেওয়া হয়েছিল।

পড়ুন: সুদানে শহিদ ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হবে শনিবার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন