১৯/০২/২০২৬, ১২:০২ অপরাহ্ণ
30 C
Dhaka
১৯/০২/২০২৬, ১২:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২০২৫ সালে সাগরপথে স্পেনযাত্রায় মোট নিহত ৩০৯০: প্রতিবেদন

২০৩০ সালের ১ জনুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নিহত হয়েছেন ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী। এদের সবাই নৌকাডুবির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ১৯২ জন নারী এবং ৪৩৭ জন শিশুও আছে। মোট ৩০টি দেশের অভিবাসনপ্রত্যাশীরা রয়েছেন নিহতের এ তালিকায়। অধিকাংশ দেশই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের; এর বাইরে পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিসরের নাগরিকরাও রয়েছেন।

গতকাল ৩১ ডিসেম্বর বুধবার স্পেনভিত্তিক অভিবাসী অধিকার সংস্পথা কামিনান্দো ফ্রন্তেয়ার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে এসব তথ্য।

সাগরপথে যারা স্পেনে যাওয়ার একমাত্র রুট হলো উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূল। এই উপকূল থেকে রওনা হয়ে আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো সম্ভব। ইঞ্জিনচালিত নৌযানে এই পথে মৌরিতানিয়া থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে সময় লাগে ১২ দিন।

বছরের বেশিরভাগ সময়েই এ পথটি খুব বিপজ্জনক থাকে। তবে বিকল্প কোনো পথ না থাকায় এই পথই বেছে নেন স্পেনে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীরা।

পড়ুন: আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন