২৫/০২/২০২৬, ২৩:৩৩ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান

সারাদেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসাবে ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ জন্য শহরের এটিম মাঠ জনসভার স্থান নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক অ্যাডভোকেট সম্পাদক শাহিন শওকত। এরআগে এই জনসভার বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। এই জনসভায় প্রায় ২ লাখ মানুষের সমাগম হতে পারে আশা প্রকাশ করা হয়। তারেক রহমান ২০ বছর পর নওগাঁয় আসছেন বলেও জানান বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, আগামী ২৯ জানুয়ারি সকালে রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।এরপর বিকেলের দিকে নওগাঁয় আসবেন। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান শেষে চলে যাবেন নিজ জন্মভিটা বগুড়ায়। সেখানেও একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

তিনি আরও বলেন, ওই জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। জনসভাটি সফল ভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম এবং জয়পুরহাট জেলার বিএনপি প্রার্থীরাসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পড়ুন- ত্রিশাল আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন