বিজ্ঞাপন

২০ হাজার কিলোমিটার খাল খননে বদলাবে গ্রামবাংলা : পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রীর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ও কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে । এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামবাংলার চিত্রই বদলে যাবে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন, আমাদের যে চ্যানেলগুলো জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা অনেক সংগ্রাম করেছি, সেই সংগ্রাম এখনো শেষ হয়নি।

তিনি জানান, মেহেরপুর অঞ্চলের কৃষিভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভৈরব ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে সুইচগেট নির্মাণ এবং পুনঃখনন কার্যক্রম চলছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে দেশের ৫৪টি জেলায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কৃষি ব্যবস্থায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে কৃষিকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আগামী ১৪ এপ্রিল কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বলিয়াপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাবেক সভাপতি মাসুদ অরুণ এবং আমজাদ হোসেন।

এ সময় পুলিশ সুপার উত্তম কুমার রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিরা পুনঃখননকৃত জিয়া খাল পরিদর্শন করেন। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২৬ লাখ ১ হাজার ৮৭৮ টাকা ব্যয়ে ১১০০ মিটার খাল খনন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুর টিটিসিতে অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা, বিপাকে শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন