বিজ্ঞাপন

২২ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, নেই বাংলাদেশ

আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টায় পর্দা উঠবে কলকাতা আন্তর্জাতিক বইমেলার। তবে টানা দ্বিতীয় বছরের মতো রাজনৈতিক বিদ্বেষের আবহে কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ। এবারের মেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা।

বইমেলা উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) কলকাতার পার্ক স্ট্রিটের একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড। সম্মেলনে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে সাংবাদিকদের জানান, আগামী ২২ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা।

চলতি বছরে সরাসরি ও যৌথভাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ। ছোট-বড় মিলিয়ে হাজারের ওপর প্রকাশনী থাকবে বইমেলায়। থিম দেশ হতে চলেছে আর্জেন্টিনা। বইমেলায় মোট ৯টি তোরণ তৈরি হবে।

এই ৯টি তোরণের মধ্যে দুটি হচ্ছে আর্জেন্টিনার স্থাপত্যর আদলে। প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামে থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নামেও থাকছে বইমেলার একটি তোরণ। চলতি বছরে বইমেলায় ভূপেন হাজারিকা এবং সলিল চৌধুরীর জন্মশতবর্ষও পালিত হবে ।

বইমেলায় এবার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে কবি রাহুল পুরকায়স্থর নামে। জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ুখ চৌধুরীর নামে থাকবে বইমেলার শিশু মণ্ডপ।

বইমেলার আয়োজক কমিটি যদিও বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি। তবে বিগত বছরগুলোতে কলকাতায় একদিন করে পালিত হয় বাংলাদেশ দিবস। যদিও গতবার মেলায় বাংলাদেশ অংশগ্রহণ না করায় দিবসটি পালিত হয়নি। এবারও মেলায় দিবসটি উদযাপনের সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের পাশাপাশি বাংলাদেশ দিবসের কথাও এড়িয়ে গেছে বইমেলার আয়োজক কমিটি।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন