০৯/০২/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২২ বছর পর খুলনায় তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টায় শুরু হতে যাওয়া এ সমাবেশকে কেন্দ্র করে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার সরাসরি রাজনৈতিক কর্মসূচি ঘিরে নগরজুড়ে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, শুক্রবার রাতে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের এক বৈঠকে সমাবেশের স্থান ও সময় চূড়ান্ত করা হয়। ওই বৈঠকে খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবি সহ মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় নেতারা জানান, এই জনসমাবেশে খুলনা মহানগর ও জেলার পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রায় ৮ লাখ মানুষের উপস্থিতিতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ নির্বাচনী সমাবেশে পরিণত হবে।সমাবেশ সফল করতে মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ও প্রচারণাসহ মোট ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে আনা হবে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। ইতোমধ্যে মহানগর ও জেলায় মাইকিংসহ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা সফর নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি এবং এই জনসমাবেশ দক্ষিণাঞ্চলে দলের অবস্থান আরও দৃঢ় করবে।এদিকে, জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে যোগ দিতে খুলনায় এসেছিলেন তারেক রহমান।

পড়ুন- নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

দেখুন- ভোলাহাট উৎসব ২০২৬ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন