করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপরীতে ৩৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমেধ্য পাঁচ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া করোনা শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে ২৯ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন


