আবারও দেশে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে। উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে।
বিজ্ঞাপন
এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
পড়ুন : ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব অঞ্চল


