সারা দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। একজন ঢাকা বিভাগে, অন্যজন ময়মনসিংহ বিভাগে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে পাঁচ, রাজশাহী বিভাগে তিন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত এবং ৯৭৪ জনকে সন্দেহজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জনে। সন্দেহজনক রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৭০ জন। এ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে তিন হাজার ৩৮০ জন।
পড়ুন: শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকায় যেসব প্রতিষ্ঠান
আর/


