২০/০২/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
28 C
Dhaka
২০/০২/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২৪ ঘন্টা পার হলেও হদিস মেলেনি কর্ণফুলীতে নিখোঁজ জেলের

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে নকুল মল্লিকের (৫০) এখনো সন্ধান মেলেনি। সোমবার (৯ জুন) বিকেলে থেকে নকুল নিখোঁজ হলেও মঙ্গলবার বিকেলে ২৪ ঘন্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি।

জানা গেছে, নিখোঁজ নকুল মল্লিক রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কয়লারডিপু এলাকার বাসিন্দা। সে পেশায় একজন জেলে।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নীলকান্ত মল্লিক জানান, সোমবার বিকেলে নকুল নামের ওই ব্যক্তি কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এসময় তিনি অন্য এক মাঝির নৌকা নিয়ে নদী পার হন। পরে নৌকাটি খুঁজে পাওয়া গেলেও নকুলের খোঁজ আজ মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি। নকুল মৃগীরোগী ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটির বাঘাইছড়িতে আগুনে পুড়ল ৩০ দোকান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন