২৭/০২/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২৫ তারিখ টাঙ্গাইল থেকে ঢাকায় যাবে ২০ হাজার বিএনপি নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল থেকে একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। এছাড়া প্রায় ৪ শতাধিক গাড়িতে করে ২০ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির নেতাকর্মী বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে বৈঠক ও সভা করেছেন নেতাকর্মীরা। সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এতে রিজার্ভ করা হয়েছে ট্রেনে এবং শতাধিক গাড়ি বহর নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হবে নেতাকর্মীরা। এছাড়া আগের দিকে অনেকেই গাড়ি বহর নিয়ে ঢাকায় যাবে। এতে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের সকল নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান দেশে আসবে এতে আমরা উৎফুল্ল। ওইদিন সারাদেশ ও নেতাকর্মীরা তাকে বরণ করে নিবে৷ তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। জেলার সকল উপজেলার নেতাকর্মীসহ জেলার নেতাকর্মীরা এতে অংশ নিবেন। আশা করছি প্রায় ৪ শতাধিক গাড়ি ভর্তি নেতকর্মীরা যাবেন। এছাড়াও বিভিন্নভাবে মাইক্রোবাস ও প্রাইভেট করেও নেতাকর্মীরা যাবেন। আজ মঙ্গলবার থেকেই নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা প্রস্ততি নিয়েছি। জেলা থেকে সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে যাবেন। এ উপলক্ষে ইতিমধ্যে টাঙ্গাইল সদর থেকে একটি ট্রেন ও শতাধিক বাস রিজার্ভ করা হয়েছে৷ তবে বেশির ভাগ নেতাকর্মীই আগেই দিন ঢাকায় চলে যাবে।

পড়ুন- যশোরের ঝিকরগাছায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, দেখতে উৎসুক জনতার ভিড়

দেখুন- নতুন জার্সিতে অনুশীলনে নোয়াখালী এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন