১০/০২/২০২৬, ১৮:৩১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৮:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের সবকটিতেই ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন একটি বড় চ্যালেঞ্জ ছিল।

তিনি আরও জানান, ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে এবং ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনটি আজ প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

ভোট গণনা প্রসঙ্গে ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই অযথা বিলম্ব করা হবে না।

পড়ুন: ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন