১১/০২/২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার সাতশ টাকা

সারাদেশে ইলিশের দাম নিয়ে যখন হইচই তখন জেলেরা ভুগছে ইলিশ সংকটে আর ক্রেতারা হতাশ দাম নিয়ে। এমতাবস্থায় পটুয়াখালীর কলাপাড়ায় জামাল মাতুব্বর নামের এক জেলের জালে ধরা পরলো ২ কেজির এক ইলিশ যা বিক্রি হলো ৭ হাজার সাতশো টাকায়।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার আশাখালী মাছ বাজারে এই মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে এক লক্ষ ৪০ হাজার টাকা মন উঠলে। ২ কেজি দুইশো গ্রাম ওজনের ইলিশটিকে ৭ হাজার সাতশো টাকায় বিক্রি করেন জেলে জামাল মাঝি। মাছটি কিনে নেন বন্ধন ফিসের মালিক মো. জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন


মাঝি জামাল মাতুব্বর জানায়, আজকে গত কালকে সমুদ্রে মাছ ধরতে নেমে আজকে আবহাওয়া খারাপ হওয়া তীরে চলে এসেছি৷ ইলিশ মাছ কম তবে একটি ইলিশ আমি ৭ হাজার সাতশো টাকা বিক্রি করেছি। যে কারনে কম মাছ পেলেও খুব ভালো লাগছে। এর চেয়েও বড় ইলিশ সমুদ্রে পাওয়া যায় তবে এখন দাম অনেক হওয়ায় যা দাম এসেছে তাতে পুষিয়ে যায় আমাদের।

বন্ধন ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জাহিদ জানায়, গত ১১ জুন ৬০ দিনের অবরোধ শেষ হওয়া পরে কয়েকবার আবহাওয়া খারাপ হওয়ায় জেলেরা ঠিকমত মাছ ধরতে পারছে না। তবে আজকে জেলের জামাল একটি মাছ প্রায় ৮ হাজার টাকা বিক্রি করছে। এটা তার জন্য অনেক আনন্দের। মাছটি আমি কিনে ঢাকায় প্রেরণ করেছি।

উপজেলার বেশ কয়েকটি মাছের বাজারে কথা বলে জানা যায়, ইলিশ সংকট হলেও তার দাম আকাশ চুম্বি। আজকে এক কেজির উপরের ইলিশ বিক্রি হয়েছে এক লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। ৮০০ থেকে ৯০০ গ্রামে ইলিশ ৯৫ থেকে ৯৮ হাজার টাকা, ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ৭০ হাজার থেকে ৮৫ হাজার টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৬৫ থেকে ৬৮ হাজার টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ ৬০ হাজার টাকা, জাটকা ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৬০ দিনের অবরোধ সঠিকভাবে পালন হওয়ায় সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে বৈরী আবহাওয়ায় জেলেরা ঠিকমত মাছ ধরতে ব্যার্থ হচ্ছে। তবে আবহাওয়া ঠিক হলে মাছের পরিমাণও বৃদ্ধি পাবে আর দামও নাগালে চলে আসবে।

পড়ুন : কুয়াকাটায় ৭ জেলেসহ ট্রলার ডুবি, ৩ ঘন্টা পর উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন