বিজ্ঞাপন

৩০০ ফিটে তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সমাগম

২৫ ডিসেম্বর ৩০০ ফুট সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে ইতোমধ্যে ভীর করেছেন দূর জেলার বিএনপি নেতা কর্মীরা৷ ২৪ ডিসেম্বর বুধবার সকাল থেকেই মঞ্চের আশপাশে দেখা গেছে নেতাকর্মীদের ভীর। এদিকে মঞ্চ প্রস্তুতকারী ছাড়া কাউকে মঞ্চের অভ্যন্তরে যেতে দেয়া হচ্ছে না সাধারণদের। সিএসএফ এ মঞ্চটির নিরাপত্তায় রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহীনির অবস্থান দেখা গেছে।

বিজ্ঞাপন


নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কাছ থেকে দেখতে গত ২৩ তারিখ রাত থেকেই ৩শ ফুটে দূর জেলার লোকজন অবস্থান নিয়েছেন। তারা সড়কেই ঘুমিয়েছেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পানি ও সাধারণ আপ্যায়নের প্রস্তুতি রয়েছে।

এদিকে ৩শ ফুট সড়ক এলাকায় কোথাও মাইক বসানোর কাজ চলতে দেখা গেছে। সূত্রমতে আগামী ২৫ ডিসেম্বর দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিমান বন্দর থেকে নেমে প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যাবেন। পরবর্তীতে ৩শ ফুট সড়কে সংবর্ধনা সভায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এ দিন দেশের কোটি কোটি জনতা তাকে বরণ করে নিবেন। নজিরবিহীন উপস্থিতি হবে। দেশ নিয়ে জনাব তারেক রহমানকের পরিকল্পনা দেশবাসী গ্রহণ করেছে। তাই ১৮ বছর পর এটা হবে আনন্দের দিন।

পড়ুন: ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন