২৫/০২/২০২৬, ২২:০৬ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২২:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩০০ ফিট সড়কে বাইক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত

রূপগঞ্জের পূর্বাচল ৩০০ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পিছন দিক থেকে ট্রাকের ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী যুবদল নেতা আনোয়ার হোসেন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

এসময় গুরুতর আহত হয় সেলিম মিয়া নামে অপর আরোহী। গতরাত সাড়ে ১১ টারদিকে পূর্বাচল তিনশোফিট সড়কের ১১ নং সেক্টরের মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত, আনোয়ার হোসের রূপগঞ্জের জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে । তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। এছাড়া মাহমুদ হাসান একই এলাকার সেলিম মিয়ার ছেলে।

পূর্বাচল পুলিশ ফাড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, রাত সাড়ে ১১ টারদিকে পূর্বাচল তিনশোফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় বেপরোয়া গতিতে আসা কাঞ্চন সেতুগামী
একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পিছন দিক থেকে একটি চলন্ত ট্রাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ২ জন আরোহী সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন মোটরসাইকেল আরোহী যুবদল নেতা আনোয়ার হোসেন। গুরুতর আহত হয় অপর আরোহী মাহমুদ হাসান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আর মুমুর্ষ অবস্থায় মাহমুদ হাসান কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়। তার অবস্থাও আশংকাজনক বলে জানান গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে।

পড়ুন- সাতসকালেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

দেখুন- জামায়াতকে নিয়ে যা বললেন জয়নুল আবেদিন ফারুক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন