বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়নে ত্রিশালে ডা. লিটন লিফলেট কৌশল বিনিময় ও গণসংযোগ করেছেন ।
ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন রোববার সন্ধায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে ত্রিশাল পৌরশহরে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে সাধারন ভোটারদের সাথে কৌশল বিনিময় ও গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে ডা: লিটন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ন হলেই দেশ হবে সুখি সমৃদ্ধি হবে । তিনি আরও বলেন আওয়ামী ফেসিষ্ট সরকারের আমলে হামলা মামলা জুলুম অত্যাচারের জবাব দিবে এবার জনগণের গোপন ব্যালটের মাধ্যমে । গণসংযোগে ত্রিশাল পৌরবিএনপির সভাপতি আলেক চান দেওয়ান,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পড়ুন- বিএনপির দু-পক্ষের সংঘর্ষের জেরে পুলিশের গাড়ী ভাংচুরের ঘটনায় থানায় পুলিশের মামলা, গ্রেপ্তার ৫ জন


