28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩১ দফায় দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটেছে: আক্তারুল আলম মাস্টার


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট বৃদ্ধির লক্ষ্যে গ্রাম্য বৈঠক করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে শ্রীপুর পৌরসভার ওয়াদ্দাদিঘী মাঠে গ্রাম্য বৈঠকে তিনি ভোট প্রার্থনা করেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, তারেক রহমান সাম্প্রতিক সময়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জনগণের সামনে তুলে ধরেছেন। যাতে মানুষ জানতে পারে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র দৃষ্টিভঙ্গি কী। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং অবহেলিত জনগোষ্ঠীর কথা শোনার জন্য বিএনপি মাঠে নেমেছে। আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।

সভায় মুহামম্মদ আক্তারুল আল মাস্টার বলেন, ৩১ দফায় দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটেছে। এর মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতি দমন ও নাগরিক অধিকারের নিশ্চয়তা। বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। তারেক রহমানের ৩১ দফাই এখন দেশের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। বিএনপি উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের রাজনীতি করে। জনগণের সমস্যা ও কষ্ট লাঘবে বিএনপি বদ্ধপরিকর। দেশের মানুষ উন্নয়নের গল্প শুনেছে অনেক, এবার বাস্তব উন্নয়ন চায়। আগামীতে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে নগদ অর্থ, ফ্রি চিকিৎসা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়াসহ নানা সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করে চাষাবাদের আধুনিক যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহ করা হবে। সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের সংগঠিত করে আধুনিক চাষাবাদ, কৃষক সমিতি গঠন ও সুষ্ঠু বিপণন ব্যবস্থা গড়ে তুলেকৃৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

তিনি যোগ করেন, দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে তাই দেশের মানুষকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে। বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রাম-গঞ্জের প্রতিটি বাড়ির দরজায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। গত সাড়ে ১৫ বছরের শাসনামলে ফ্যাস্টিট আওয়ামী লীগ কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব খাতকে ধ্বংস করে দিয়ে গেছে মানুষের কাছে সেই খবর তুলে ধরতে হবে। দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা ও প্রকৃত গণতন্ত্রের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি সেই জনগণের আশার প্রতীক, আর ধানের শীষই পরিবর্তনের হাতিয়ার। তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে কর্মসূচিটি বেশ প্রাণবন্ত হয়ে উঠে।

তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুর ৩ আসনে মহিলা সমাবেশ করেছে বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন