মাদারীপুর-১ (শিবচর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী বদলেছেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।”
রবিবার (০২ নভেম্বর) দুপুরে শিবচরের মাদবরচর ইউনিয়নের পাচ্চর গোলচক্করে এ সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ সকল কথা বলেন।
তিনি বলেন, ১৯৭২ সালে যখন আমার বাড়িতে রক্ষী বাহিনী গিয়ে আক্রমণ করেন তখন আমার বাবা অসহায়ের মতো চিকিৎসার করেছিল। তখন কেহ আমার বাবার পাশে ছিল না। আর যখন শিবচরবাসী কোন সমস্যায় পরে তখন আমার বাবা ও আমার পরিবার তাদের পাছে থেকে সমস্যা সমাধান করেছে। আমার পরিবার সবসময় শিবচরবাসীর জন্য নিবেদিত প্রাণ হয়ে আছে ও থাকবে।
লাভলু সিদ্দিকী আরও বলেন, আমার বাবা প্রয়াত সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকী এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন। আমার মামা মরহুম খলিলুর রহমান ঠাণ্ডু চৌধুরী ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। আমার ছোটবোন বিএনপির সংরক্ষিত এমপি ছিলেন। ২০১৮ সালে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল। আমার পুরো পরিবার শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।দলের কঠিন সময়ে আমি আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। দুর্দিনে শিবচরের সব পর্যায়ের নেতাকর্মীদের পাশে ছিলাম। আশা করি, দলের হাইকমান্ড আমাকে মূলয়ায়ন করবেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


