১০/০২/২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩১ দফা বাস্তবায়নে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এড. মোমিন

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন বর্তমান সময়ের দলীয় প্রধান লক্ষ্য।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আজ হুমকির মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যুবদলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি সফল করতে হবে।

৩০ আগস্ট শনিবার বিকেলে জৈন্তাপুর উপজেলা যুবদল আয়োজিত কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা সদরের জৈন্তেশ্বরী মিউজিয়াম বাড়িতে আয়োজিত কর্মী সমাবেশে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, যুবদল হচ্ছে বিএনপির শক্তিশালী হাতিয়ার। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটারধিকার ফিরিয়ে আনতে যুবদলই অগ্রভাগে লড়াই করছে। তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ।

তাই প্রতিটি উপজেলায় যুবদলকে সুসংগঠিত করে মাঠে নামতে হবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াতে হবে।

জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার সভাঢ সভাপতিত্ব করেন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, হাবিবুর রহমান রুমেল, কবির উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মঈনুল ইসলাম, জুয়েল আহমদ জুবেদ, মালেক আহমদ,মীর্জা জাহিদুর রহমান,শহীদুল ইসলাম মনু, ডি এইচ খান মিশু, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ এমদাদুল হক স্বপন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্না, এনামুল হক চৌধুরী শামীম, সেলিম আহমদ সেলু, মোঃ লুৎফুর রহমান, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, আবুল হাসিম, জাহিদ হাসান, আহমদ খান জুনেদ, সিলেট জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সােহেল আহমদ, কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, ধর্ম সম্পাদক সাজিব আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম, মৎস্য পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, মহানগর যুবদলের কর্মসংস্হান বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ মিনার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু শাহিন, ত্রান পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রুমান আহমদ রাজু, সহ কোষাধক্ষ্য মাসুম আহমদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ আফজল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাবেল আহমদ, সিলেট জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, যুবদল নেতা আব্দুল বাসিত, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, এম, সি, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আহমদ।

এতে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, সেলিম আহমদ, ফারুক আহমদ, আজমল হোসেন, আলী হায়দার সায়মন, নাসির উদ্দিন, হুমায়ুন কবির খান মেম্বার, জামিল আহমদ, আব্দুর রউফ দুলাল ও নাজমুল হক ইয়াজুল ।

অনুষ্ঠানের শুরুতে যুবদলেরর কর্মী সম্মেলনে দলীয় বিভিন্ন পদ প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ তাদের কর্মী সমর্থক নিয়ে মিছিল সহকারে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

বিজ্ঞাপন

পড়ুন: সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু আজ, সরাসরি দেখাবে নাগরিক টিভি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন