ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চারদলীয় জোট ও ২০ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ময়মনসিংহ জেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ হান্নান খান বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২০ নং দফা বাস্তবায়ন হলে প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের উর্ধ্বে রাখা হবে।
ধারাবহিক কর্মসূচির আওতায় তিনি গত ০৩ সেপ্টেস্বর বুধবার সন্ধ্যায় নগরীর স্বদেশী বাজার, দূর্গাবাড়ী রোড ও আঠারোবাড়ী বিল্ডিংসহ পাশ^বর্তী এলাকা সমূহে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করার সময় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
প্রচন্ড গরম উপেক্ষা করে সন্ধ্যা থেকে একটানা ১১ টা রাত পর্যন্ত লিফলেট বিতরনে অংশগ্রহণ করেন, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিন্টু, সদস্য কামাল চৌধুরী সামছু, মহানগর বাস্তহারা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রাসেল মিয়া, যুগ্ম আহ্বায়ক আনার মোল্লা, সদস্য সুরুজ ড্রাইভার, আলামিন, মো: ফরিদ মিয়া, মো: শরীফ মোল্লা, মো: ফজলু মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাম্পেইন সদস্য শিশির, মারুফ ও ইলহাম প্রমুখ।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ কেজি বিস্ফোরকদ্রব্য জব্দ, থানায় মামলা
এস/


